চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটটুডে-উৎস প্রকাশন সাহিত্য পুরস্কার পাচ্ছেন ওয়াসি আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ও উৎস প্রকাশনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রদান করা হচ্ছে সাহিত্য পুরস্কার। এবার সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর স্পাইসি কনফারেন্স হলে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষা সৈনিক ও ইমিরেটাস অধ্যাপক মো. আবদুল আজিজ।

কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ ১৯৫৪ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর সিলেট নগরীর নাইওরপুল এলাকায় জন্মগ্রহণ করেন। সিলেটের বিভিন্ন অঞ্চলে স্কুলের পাঠ শেষে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী শিক্ষাজীবন সম্পন্ন করেন তিনি।

Banglabid

কবিতা দিয়ে লেখক জীবন শুরু করেন ওয়াসি আহমেদ। ছাত্রাবস্থায়ই প্রকাশিত হয় তার কাব্য শবযাত্রী স্বজন। আশির দশকে তিনি মনোনিবেশ করেন গল্প ও কথাসাহিত্যে। ১৯৯২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম গল্প সংকলন ছায়াদণ্ডি ও অন্যান্য। পুস্তকাকারে প্রথম উপন্যাস মেঘপাহাড় প্রকাশিত হয় ২০০০ খ্রিস্টাব্দে।

এছাড়াও তার প্রকাশিত বইয়ের মধ্যে বক ও বাঁশফুল, কালাশনিকভের গোলাপ, নির্বাচিত গল্প, ত্রিসীমানা, তেপান্তরের সাঁকো, শিঙা বাজাবে ইসরাফিল, রৌদ্র ও ছায়ার নকশা, বীজমন্ত্র, মিশর পুরাণ, শীতপাখিরা, তলকুঠুরির গান উল্লেখযোগ্য।

সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। বর্তমানে কর্মরত রয়েছেন জাতীয় একটি ইংরেজি দৈনিকে।

Reneta

সাহিত্যে অবদানের জন্য ওয়াসি আহমেদ ২০১০ খ্রিস্টাব্দে ‘জেমকন সাহিত্য পুরস্কার’, ২০১২ খ্রিস্টাব্দে ‘প্রথম আলো বর্ষসেরা বই’, ২০১৫ খ্রিস্টাব্দে ‘আখতারুজ্জামান ইলিয়াস বর্ষসেরা বই’ ও ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ সহ একাধিক সাহিত্য পুরস্কারে সম্মানিত হন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটি ‘মানবিক মেলা’ চাই

পরবর্তী

ইডেন ছাত্রীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে যুবক

পরবর্তী

ইডেন ছাত্রীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে যুবক

'আমি সাহসী, আনিস চলে যাওয়ার পরও সব করছি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT