চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটটুডের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বসেছিল বিভিন্ন অঙ্গনের মানুষের মিলন মেলা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন শিক্ষাবিদ, সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেটের একটি রেস্তোরাঁয় ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয় সিলেট থেকে পরিচালিত এই নিউজ পোর্টাল।

বিকেল ৪টা থেকে শুভেচ্ছা নিয়ে অতিথিরা এসে পৌঁছান মহানগরীর জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটির হলরুমে। এ সময় তাদের স্বাগত জানান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক কবির য়াহমদ ও সম্পাদক আব্দুল আলিম শাহ।

Banglabid

সুধীসমাবেশে গত দুই বছরে সিলেটটুডে সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তার প্রসারে ভূমিকা রাখায় প্রশংসা করেন বক্তারা।

অতিথিরা আগামী দিনগুলোতে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম একইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন  করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। যেকোনো কঠিন পরিস্থিতিতে সিলেটটুডে তার বস্তুনিষ্ঠতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সিলেটটুডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

Reneta

সাংবাদিক দেবাশীষ দেবুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সুধীসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেটটুডের সম্পাদক আব্দুল আলিম শাহ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি ড. আমিনুল হক ভূইয়া, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর সালেহ উদ্দিন আহমেদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মনির উদ্দিন আহমেদ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কামরুজ্জামান চৌধুরী, নর্থ-ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য।

বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কর কমিশনার আবু দাউদ, সিলেট জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সচেতন নাগরিক কমিটির সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী,  সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।

উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকি, সিলেট চেম্বার্স অফ কমার্সের সহ-সভাপতি শিপার আহমদ, সিলেট চেম্বার্স অফ কমার্সের মুকির হোসেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাছিত শেরো, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সুমন কুমার দাশ, ব্যবসায়ী তানবির রুহেল, নাজ মাহমুদ, চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী, আব্দুল বাতিন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরস্বতী পূজা বুধবার

পরবর্তী

আজ থেকে অমর একুশে গ্রন্থমেলা

পরবর্তী

আজ থেকে অমর একুশে গ্রন্থমেলা

বিদ্যার দেবী সরস্বতী বনাম কম্পিউটার

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT