সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে একমত হয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বন্ধু ও বিরোধী দেশের নেতারা।
অস্ট্রিয়ার ভিয়েনাতে সিরিয়া ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, সৌদি আরব, চীন ও ইরানসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সাড়ে ৪ বছরের যুদ্ধকে আর বাড়তে দেয়া যায় না। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ায় সহিংসতা বন্ধের বিষয়ে একমত হলেও, প্রেসিডেন্ট আসাদের পরিণতি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সম্পূর্ণ বিপরীতে রাশিয়া।
ভিয়েনায় আলোচনার আগে সিরিয়ার দামেস্কে সরকারী বাহিনীর অভিযানে কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে।







