চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়া নিয়ে উত্তপ্ত বিশ্বরাজনীতি

সাবিত খানসাবিত খান
৩:০৬ পূর্বাহ্ন ০৯, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) এবং অন্যান্য জঙ্গি দলগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে বলে শুরু থেকেই দাবি করে আসছে রাশিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট এবং উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখতেই বিদ্রোহী দলগুলোর উপর এই হামলা চালানো হচ্ছে বলে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র কয়েকমাস ধরে আইএসবিরোধী বিমান হামলা চালিয়ে আসছিলো। নৃশংসতার ঘৃণ্যতম নজির দেখানো আইএসকে দমন করার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে মিলিত আক্রমণের আহবান জানালেও রাশিয়ার পদক্ষেপকে ভ্রান্ত অ্যাখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখান করে। আবার বেশকয়েকবার ন্যাটোভুক্ত দেশ তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়াকে সতর্ক করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে অনেকটাই মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি।

২০১১ সালে সিরিয়ায় বাশার আল আসাদ বিরোধীদের আন্দোলন তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে আমেরিকা বাশারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহীদের সহায়তা করলেও সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার অব্যাহত সমর্থনের মুখে সরাসরি হস্তক্ষেপ করতে পারেনি। এরইমধ্যে সিরিয়া এবং ইরাকের ভুখণ্ড দখল করে আইএস তার আধিপত্য বৃদ্ধি করেছে। তেল সম্পদ দখলের ফলে বিপুল সম্পদশালী এই জঙ্গি গোষ্ঠি তার দল ভারী করতে মানুষকে আকৃষ্ট করতে এবং বর্বরোচিত পন্থায় হত্যা ও তার ভিডিও প্রচার করে বিশ্ব নেতৃত্বের মধ্যে শঙ্কা সৃষ্টি করার ক্ষেত্রেও সাফল্য পেয়েছে।

বিশ্বরাজনীতিতে পরাশক্তি দেশগুলোর হিসাব নিকাশ পাল্টে দেয়ার মতো এমন চরম পর্যায়ে একসময় শীতল যুদ্ধে আমেরিকার কাছে পরাজিত সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে হওয়া রাশিয়া তার পক্ষে পেয়েছে ইরানকে। মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান সুসংহত করার এই লড়াইয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠিও রয়েছে তাদের পক্ষে। পরিস্থিতি বিবেচনায় আবারো বড় কোন সংঘাতের আশংকাও উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা।

কাস্পিয়ান সাগর থেকে রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে রকেট চালনা সিরিয়ায় দেশটির ভূমিকা বৃদ্ধির আভাস দেয়। হামা প্রদেশ এবং ইদলিবের কাছে সিরিয়ান আর্মিকে সহায়তার উদ্দেশ্যে ইসলামি জঙ্গিদের উপর রণতরী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে ২৬ টি ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হয়েছে বলে ক্রেমলিন ঘোষণা করে। প্রথমবারের মতো রাশিয়ার এত দূরবর্তী আক্রমণের ব্যাপারে সিরিয়ান আর্মিকে সাহায্যের বিষয়টি পশ্চিমাদের দাবি।

প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র আইএস এর অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য বিনিময়ে রাজি হয়নি এবং এই মনোভাব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের অজুহাত খোঁজার চেষ্টা বলে অভিহিত করেছে রাশিয়া। তবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়েই সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখায় পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিষয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়েছে।

Reneta

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব এ্যাশটন কার্টার সিরিয়ায় রাশিয়ার কৌশল ভুল বলে ঘোষণা দিয়েছেন। তাদের চলমান হামলা আইএসকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না দাবি করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এটাই মূল ভ্রান্তি। তারা যতোক্ষণ তাদের ভ্রান্ত নীতি অনুসরণ করে চলবে ততোক্ষণ আমরা তাদের সহযোগিতার বিষয়ে রাজি হবো না।

তবে সিরিয়ায় সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকে পরিচালিত রাশিয়ার বিমান হামলায় আইএসকে ছাড়া অন্য কোনো লক্ষ্যে আঘাত করার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া। বৃহস্পতিবার পর্যন্ত আইএস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠিকে লক্ষ্য করে ১১২ টি হামলা করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএস নির্মূল অভিযানরাশিয়া-আমেরিকারাশিয়া-ন্যাটোরাশিয়া-যুক্তরাষ্ট্রসিরিয়া-রাশিয়াসিরিয়ায় বিমান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT