চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় বিদ্যালয়-হাসপাতালেও অব্যাহত বিমান হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত ১০ দিনে সরকার ও তার জোটের বিমান হামলায় ২৬ শিশুসহ অন্তত ১০৩ জন নিহত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন। শুক্রবার সংস্থাটি একটি বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, দেশটির বিভিন্ন বিদ্যালয়, হাসপাতাল, বাজার এবং বেকারিতে এ বিমান হামলা চালায় সরকার ও তার জোট।

মিশেলে বেশলেট বলেন, ‘সিরিয়ার সরকার বেসামরিক স্থাপনাকে এমনভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যাতে সব হামলাকে এক ধরনের দুর্ঘটনা বলে তুলে ধরা যায়। দেশটিতে এমন হামলা বেসামরিক মানুষদের মৃত্যুর হার যেভাবে বাড়ছে তাতে স্পষ্টত আন্তর্জাতিক উদাসীনতা প্রকাশ করছে। এটা বিশ্বের শক্তিশালী রাষ্ট্র প্রধানদের ব্যর্থতা।

ওই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তিনি জানান, ‘এ হত্যা বন্ধ করতে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি এ বিষয়ে অতীতের ন্যায় নীরব ভূমিকা পালন করতে থাকে তাহলে এ সংঘাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, গত ৩ মাসে সিরিয়ার সহিংসতা বৃদ্ধি পেলে হাজার হাজার বেসামরিক মানুষ গৃহচ্যুত হয় এবং সীমান্ত পার হয়ে তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এই সহিংসতায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়।

সিরিয়ার সরকার এবং তার প্রধান সহযোগী রাশিয়া, উভয়ই সাম্প্রতিক বছরগুলিতে সেখানে সামরিক নিয়ন্ত্রণ লাভের জন্য বিমান হামলা চালিয়ে সমালোচিত হয়েছে। যদিও আসাদ ও তার জোট বেসামরিকদের বা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

আন্তর্জাতিকভাবে বেসামরিক লোকজনের ওপর হামলা ও হামলার আদেশকারী উভয়ই সমানভাবে তাদের কাজের জন্য যুদ্ধাপরাধের জন্য দায়ী হওয়ার বিধান রয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন

পরবর্তী

বর্ষাকে স্বাগত জানিয়ে ভারতীয় দূতাবাসের ‘মালহার উৎসব’

পরবর্তী

বর্ষাকে স্বাগত জানিয়ে ভারতীয় দূতাবাসের ‘মালহার উৎসব’

পুকুরে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT