চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় রুশ ‘বিমান হামলায়’ নিহত ৪৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ার ‘রাশিয়ার বিমান হামলা’য় অন্তত ৪৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা। এতে আহত হয়েছে আরো অনেকে। রোববার দেশটির ইদলিব প্রদেশে একটি মার্কেট ও এর আশেপাশে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। আর স্থানীয় টিভি চ্যানেল আরিহা আল-ইয়োম জানায়, রাশিয়ার জঙ্গিবিমান থেকে গুচ্ছবোমা ছোঁড়া হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকারবিরোধী নুসরা ফ্রন্টসহ বেশ কিছু সংগঠনের মোর্চা ‘আর্মি অব কনকোয়েস্ট’এর ঘাঁটি আরিহার বাজারসহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়। সংগঠনটির পরিচালক রামি আবদুল রহমান বলেন, হামলায় অন্তত ৬০ জন মানুষ হতাহত হয়।

সিরিয়ায় বিরোধীদের নিয়ন্ত্রিত চ্যানেল ওরিয়েন্ট টিভি জানায়, হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জঙ্গিগোষ্ঠী আইএস দমনে গত ৩০ সেপ্টেম্বর থেকে বিমান অভিযান শুরু করে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া। রুশদের দাবি, জঙ্গি গোষ্ঠী আইএসকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা। আর সমালোচকদের দাবি, আসাদ সরকারকে রক্ষা করতে আইএসের চেয়ে বিদ্রোহীদেরই বেশি টার্গেট করছে রুশ বিমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসরাশিয়াসিরিয়া-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT