চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় রাসায়নিক হামলা: তদন্ত বন্ধে ১০ বার ভেটো দিয়েছে রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জাতিসংঘে বক্তা, সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্তের জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

 

সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্তের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া অন্তত দশবার ভোটো দিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি বলেন: ভবিষতে এ ধরণের রাসায়নিক আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে জাতিসংঘের সক্ষমতাকে প্রশ্নের মুখোমুখি করেছে রাশিয়া।

তবে মার্কিন দূতের এমন মন্তব্যের সমালোচনা করে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান দূত বলেন: যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো এই তদন্তকে প্রভাবিত করেছে।

Banglabid

অন্যদিকে সিরিয়ায় রাসায়নিক বোমা হামলার প্রমাণ মিলেছে বলে জাতিসংঘের মানবাধিকার সংস্থা দাবি করেছে। এই হামলার তদন্তে ২০১৫ সালে গঠিত ‘দ্য জয়েন্ট ইনভেস্টিগেটিভ  মেকানিজম (জেআইএম)’ এর তদন্ত শেষে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আসাদ সরকার শুরু থেকে রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসলেও তদন্ত প্রতিবেদনে সিরিয়ার এয়ার ফোর্সকে এই হামলার জন্য দায়ী করা হয়। প্রতিবেদন পাওয়ার পর অবশ্য আসাদ সরকার বিষয়টিকে জালিয়াতি বলে আখ্যা দিয়েছেন।

রাসায়নিক হামলার অভিযোগ আসার পর আসাদ বলেছিলেন: নিজের জনগণের ওপর এরকম হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই, পরিস্থিতিও নেই। বরং এই হামলা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের নীলনকশা। সিরিয়ার বিমানঘাঁটি ধ্বংসের লক্ষ্যে মিথ্যা-বানোয়াট তথ্য দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Reneta

সিরিয়ার সেনাবাহিনীও মনে করে আসাদ সরকার এবং রাশিয়াকে বিতর্কিত করতেই কৌশলে কথিত ইসলামিক স্টেটের রাসায়নিক অস্ত্রের গুদামে বিমান হামলা করে হত্যাযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন বিমানবাহিনীর কর্নেল জন ডোরিয়ান এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন: ওই সময়ে আমরা সেখানে কোনো বিমান হামলা চালাইনি।

তিনি আরও বলেন: আসাদ ও তার অনুগত সেনাবাহিনীর এই দাবি সঠিক নয়। আসাদ সরকার জেনেশুনে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

কিন্তু সিরীয় সেনাবাহিনীর ভাষ্যমতে: রাসায়নিক অস্ত্রের শিকার হয়ে এতো সাধারণ মানুষের প্রাণহানী এটাই প্রমাণ করে যে, কথিত আইএসের হাতে এই ভয়ঙ্কর মারণাস্ত্র আছে। আর সিরিয়ার মিত্র রাশিয়ার সন্দেহ মার্কিন মদদ পাওয়া আসাদ বিরোধীদের গুদামেই ছিলো এই ভয়ঙ্কর অস্ত্র।

সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে হওয়া রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ ৮৯ জন বেসামরিক মানুষ নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘের নিরাপত্তা পরিষদসিরিয়ায় রাসায়নিক হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিএনজি চালকরা উবার-পাঠাও বিরোধী, নাগরিকরা কী বলছেন?

পরবর্তী

তাসকিনের বাবার মুখ মলিন করলেন রিয়াদ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনের বাবার মুখ মলিন করলেন রিয়াদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া খবর বন্ধে ফেসবুক-গুগলে ‘ট্রাস্ট ইন্ডিকেটর’

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT