ব্রিটিশ রয়্যেল এয়ারফোর্সের টর্নেডো জেট যুদ্ধবিমান থেকে হামলা চালানোর মধ্য দিয়ে সিরিয়ায় বিমান হামলা শুরু করলো যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে ভোটগ্রহণের পর এটাই তাদের প্রথম বিমান হামলা।
পার্লামেন্টের হাউজ অব কমন্সে ১০ ঘণ্টার টানা বিতর্ক ও আলোচনার পর সিরিয়ায় আইএস দমনে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত ৩৯৭-২২৩ ভোটে অনুমোদিত হয়।
ভোটে অনুমোদন পাওয়ার কিছুক্ষণ পরই ব্রিটিশ বিমানবাহিনীর ৪টি টর্নেডো জেট সিরিয়ার উদ্দেশ্যে সাইপ্রাসের অ্যাক্রোটিরি ছেড়ে যায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধবিমানগুলো সিরিয়ায় বিমান হামলা করে আবার ফিরেও এসেছে।







