সিরিয়ার পূর্বাঞ্চলের ডেইর আল জোর প্রদেশে বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
আইএসের নিয়ন্ত্রণে থাকা প্রদেশটির শারা শহরের একটি ব্যস্ত মার্কেটে ওই হামলা চালানো হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত না হলেও, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন, দ্য সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস্ বলছে, সিরিয় ও রুশ বিমান হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া। সংগঠনটি জানিয়েছে, মার্কেটটি ওই অঞ্চলের প্রধান মার্কেট। সিরিয়ার সরকারি বাহিনী রাক্কা সীমান্ত অতিক্রম করার পরই ওই হামলার ঘটনা ঘটলো।
রাক্কা ছাড়াও হামা প্রদেশের পূর্বাঞ্চলেও আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী।








