সিরিয়ার আলেপ্পোতে সরকার এবং রুশ বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। এমনটিই দাবি করছে পর্যবেক্ষক এবং বিদ্রোহী দল।
বেশিরভাগ বিমান হামলাই হাসপাতাল এবং বাজারকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
গত কয়েকদিনে সিরিয়ার আলেপ্পোতে চলা সহিংসতায় ৪শর’ বেশি মানুষ নিহত হয়েছে। আর বিদ্রোহীদের দখলে থাকা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে ৩ লাখেরও বেশি মানুষ।
এর আগে, মানবিক সহায়তার জন্য দিনে তিন ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া।







