সিরিয়ার আলেপ্পোতে মার্কিন বিমান হামলায় আইএস এর শীর্ষ স্থানীয় নেতা আবু মুহাম্মদ আল আদনানি নিহত হয়েছে। পেন্টাগন জানায়, আলেপ্পোর আল বাব শহরে জঙ্গিবিরোধী অভিযানে বিমান হামলায় নিহত হয় আদনানি।
আদনানির নিহতের খবরটি নিশ্চিত করেছে আইএস নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আমাক। বলেছে, ‘আলেপ্পোর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান প্রতিরোধে চলমান কার্যক্রম নিরীক্ষণের সময় তিনি শহীদ হন।’
আদনানি ছিলেন আইএসের সঙ্গে সবচেয়ে বেশি সময় ধরে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন।
পেন্টাগন জানায়, এই শীর্ষ নেতা সিরিয়ায় সামরিক অভিযানের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ার নেতৃত্ব দিচ্ছিলেন। আলেপ্পোর আল বাব শহরের কাছে পরিচালিত বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে। তবে হামলার ফলাফল এখনো বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে পেন্টাগন।
আদনানিকে ধরিয়ে দিতে ১৯৯৭ সালে ৫ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।







