চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ান শিশুদের যেনো এটাই নিয়তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

ওমরান দাকনিশ (৫) যেনো এখন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের অবর্ণনীয় দুর্দশার প্রতীক। গতবছরেই ভূমধ্যসাগর তীরে নিথর পড়ে থাকা আয়লানের কুর্দির (৩) দেহটিও জানান দিচ্ছিলো ভয়াবহতার প্রকটরূপ। সাম্প্রতিক ওমরানের ভিডিওটিও তেমনি সেখানে বিপর্যস্ত শৈশবের বার্তা দিলো।

বিমান হামলার পর ধ্বংসস্তুপ থেকে ৫ বছর বয়সী ওমরানকে উদ্ধারের পর তার ছোট্ট রক্তাক্ত দেহ আর হতবিহ্বল চেহারা নাড়িয়ে দিয়েছে বিশ্ব বিবেককে।  

সিরিয়ার শিশুদের সামনে যেনো আয়লান বা ওমরানের মতো করুণ পরিণতির একটিকে বরণ করে নেয়া ছাড়া উপায় নেই। সেখানে থাকলে প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখিন আর পালাতে চাইলে নিশ্চিত মৃত্যু- সুদানের কার্টুনিস্ট খালিদ আলবাইহের কার্টুন দেখায় সেখানকার শিশুদের অন্ধকার ভবিষ্যতই যেনো নির্ধারিত।

তবে ৫ বছরের দীর্ঘ এই ‘অন্তহিন’ যুদ্ধ অবসানের ক্ষিণ আশার বাহক এখন ওমরান।

পূর্ব আলেপ্পোতে রাশিয়ার বিমান হামলার পর ধ্বংসস্তুপ থেকে ওমরানকে উদ্ধার পরবর্তী ছবি ও ভিডিওটি ছিলো বৃহস্পতিবার বিশ্বমিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। হোয়াইট হেলমেটস নামের স্বেচ্ছাসেবক দল তাকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে বসালে তার অভিব্যক্তিতেই ছিলো ভাবলেষহীনতা। জাগতিক নির্মমতায় যেনো সে এখন আর তেমন বিস্মিত হয় না।

Reneta

অবশ্য পরে ওমরানের পরিবারকে খুঁজে পাওয়া যায় এবং তারা আবার একত্রিত হয়েছে।

সামাজিক মাধ্যম টুইটারে এই সংক্রান্ত অসংখ্য টুইটে যুদ্ধ বন্ধের আহবান জানানো হয়।

রক্তপাত বন্ধের জন্য বিশ্ব শক্তির মন গলাতে ওমরানের গল্পটিই কি যথেষ্ট নয়। কার্টুনিস্টদের এমন কিছু হৃদয় বিদারক ছবি বেশ আলোড়ন তুলেছে। সিরিয়ায় চলমান যুদ্ধে ৪ লাখ মানুষকে নিহত এবং ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়।

গত বছর ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে মা এবং ভাইসহ তিন বছর বয়সী আয়লান কুর্দি ডুবে মারা যায়। পরে সাগর তীরে ভেসে উঠা ৩ বছর বয়সী আয়লানের দেহটি তুমুল আলোড়ন তুলেছিলো।   

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমরান দাকনিশসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT