সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ওই সংঘর্ষে আল-কায়েদাসংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টের ১৫ সদস্য এবং কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটের আট সদস্য নিহত হয় হয়েছে।
মানবাধিকার সংগঠনটি জানিয়েছে ২০১১ সালে সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সহিংসতায় প্রায় আড়াই লাখ মানুষের প্রাণহানি হয়েছে।






