চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও
বহু লোক আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি উপকূলীয় রিসোর্টে হামলার কয়েক
ঘন্টা পর শুক্রবার দেশ জুড়ে আরো অন্তত সাতটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম
বিস্ফোরণে একজন নিহত ও ১৯ জন আহত হওয়ার পর দ্বিতীয় বিস্ফোরণে আরো তিন জন মারা যায়।

মূলত থাইল্যান্ডের পর্যটন এলাকাগুলোতে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী পর্যটক অবস্থান করছিলেন।  এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।


ডেইলি মেইল জানায়, হামলায় ১০ জন বিদেশী নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, ডাচ, জার্মান এবং ইতালিয়ান নাগরিক রয়েছেন।

রাজধানী ব্যাংককের অদূরে হুয়া হিন শহরে দুটি বিস্ফোরণের ঘটনায় একজন স্থানীয় খাদ্য বিক্রেতা নিহত হন। এরপর শুক্রবার একই শহরের ক্লোক টাওয়ারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটেছে একটি শপিংমলেও।

হুয়া হিনে মোট চারটি বোমা হামলা হয়েছে। পর্যটন দ্বীপ ফুকেটে আজ দু’টি ও সুরাত থানি এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের ত্রাং এলাকায় একটি বোমা হামলা হয়।

শুক্রবারের বিস্ফোরণটি ঘটে ফুকেট দ্বীপের জনপ্রিয় বিচ রিসোর্ট পাতংয়ে। এতে অন্তত তিনজন নিহত ও বহু লোক আহত হয়।

Reneta

রানী সিরিকিতের জন্মদিনের জন্য দীর্ঘ ছুটি উদযাপনের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

বিবিসি’র থাইল্যান্ড সংবাদাতা জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত অস্ত্রধারী গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থাইল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT