খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের শেষ টি২০ জয়ের জন্য ব্যাট করছে বাংলাদেশ। টাগারদের পক্ষে ব্যাট করতে নেমেছেন সৌম্য সরকার এবং তামিম ইকবাল।
এর আাগে, টসে জিতে ব্যাট করতে নেমে মাসাকাদজার অপরাজিত ৯৩ এবং ওয়ালারের ১৮ বলে ৩৬ রানের ওপর ভর করে টাইগারদের সামনে ১৮০ রানের পাহাড় দাঁড় করায় জিম্বাবুয়ে।
তবে সিবান্দাকে ইনিংসের চতুর্থ বলেই ফিরিয়ে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওভারের সাফল্যের পর দ্বিতীয় ওভারেও সাফল্য কাছাকাছি পৌঁছে গিয়েছিলে সদ্য আগের ম্যাচে অভিষেক হওয়া আবু হায়দার রনি। তবে মুতুম্বামির তুলে দেওয়া সহজ ক্যাচ ফেলে হতাশ করেন শেষ টি২০তে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ।
এরপর গল্পটা জিম্বাবুয়ের। মাশরাফি-তাসকিনদের হতাশ করে মাত্র ৫৭ বল খেলে ৮০ রান তুলে নেয় মাসাকাদজা-মুতিুম্বামি জুটি। ১১তম ওভারে মুতুম্বামিকে বোল্ড করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান রনি। কিন্তু ততক্ষণে জিম্বাবুয়ের রান ১০.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৪ রান।
তার বিদায়ে মাসাকাদজার সঙ্গী হন ওয়ালার। তাদের দু’জনের জুটি আরও বিদ্ধংসী হয়ে ওঠে। তারা মাত্র ৩০ বল খেলে তুলে নেন ৫৯ রান। ওয়ালারকে ফেরান তাসকিন। ফেরার আগে ওয়ালার ১৮ বল খেলে সংগ্রহ করেন ৩৬ রান। স্কোর বোর্ডে রান তখন ১৪৫।
শেষ পর্যন্ত মাসাকাদজার অপরাজিত ৫৮ বলে ৯৩ রানের ওপর ভর করে ১৮৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন মাশরাফি, রনি, সাকিব এবং তাসকিন।







