চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ে চোখ রেখে আগে বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে চোখ রেখে দ্বিতীয় ম্যাচের দলে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা। প্রথম ম্যাচে জয়ী একাদশই অপরিবর্তিত রেখেছে। অভিষেকে রানের খাতা খুলতে না পারা রাব্বি টিকে গেছেন সেরা এগারোতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আলোচনায় ছিল শিশির প্রসঙ্গ। দিবা-রাত্রির ম্যাচে পরে শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে আগে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়কের।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৮ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

বন্দরনগরীর ব্যাটিং সহায়ক উইকেটে দিবা-রাত্রির সাতটি ম্যাচের চারটিতেই জিতেছে পরে ব্যাট করা দল। এই মাঠে জিম্বাবুয়ের কাছে কোনো ম্যাচে হারেনি বাংলাদেশ। হ্যামিল্টন মাসাকাদজাদের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে শতভাগ জয় মাশরাফী-মুশফিকদের।

এই মাঠে জিম্বাবুয়ের জন্যও সুখস্মৃতি আছে একটি। এখানে একমাত্র জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেলর। এই ম্যাচেও খেলছেন তিনি।

ব্যাটসম্যানদের জন্য ভালো খবর থাকলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বোলারদের জন্য তেমন কোনো সুখস্মৃতি নেই। ওয়ানডে ম্যাচে এ মাঠে পাঁচ উইকেট পাননি কোনো বোলারই। বাংলাদেশের সাকিব আল হাসান কেবল দুবার চার উইকেট করে পেয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে টাইগার দলে নেই বিশ্বসেরা এ অলরাউন্ডার।

Reneta

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT