ঘরের মাঠে টানা সাতটি ওয়ানডে সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। এক সিরিজ পরই আবারও জয়ে ফেরার হাতছানি টাইগারদের সামনে। প্রত্যাশিত অর্জনের অপেক্ষায় সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আইরিশরা।
আগের ম্যাচেও আগে ফিল্ডিং বেছে নেয় সফরকারীরা। বাংলাদেশ করে রেকর্ড সংগ্রহ। জয়ের ব্যবধানেও রেকর্ড গড়ে বাংলাদেশ। আত্মবিশ্বাসী দলের সামনে আজ সিরিজ জয়ের মিশন।
সিলেটে আগের রাতে বৃষ্টি হয়েছে। সকালেও সেখানকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। টস জিতে আবারও বোলিং বেছে নেওয়ার কারণ হতে পারে এটি।








