ক্রিকেট

সিরিজ জিতলেই ওয়ানডে সুপার লিগের শীর্ষে যাবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্রামে বসে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একটি হোটেলের লাউঞ্জে বসে আছেন, সবাই হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২১৭ দিন পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। বুধবার শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। তিন ম্যাচের সিরিজে জিতলেই টাইগারদের সামনে থাকছে আইসিসির ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠার সুযোগ।

সুপার লিগের চলতি চক্রে ১৫ ম্যাচের ৯টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের এক ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। ইংলিশদের পয়েন্ট ৯৫।

১২ ম্যাচে ৮ জয় তোলা লাল-সবুজের দলের পয়েন্ট ৮০। বর্তমানে ওয়ানডে সুপার লিগ টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, কোনো দল একটি ম্যাচ জিতলে সুপার লিগ টেবিলে যোগ করতে পারে ১০ পয়েন্ট। সে হিসেবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও সুপার লিগে ১০০ পয়েন্ট হয়ে যাবে তামিমদের, উঠে যাবে টেবিলের শীর্ষে।

যদি সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা, পয়েন্ট হবে ১১০। সেক্ষেত্রে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়ার রাস্তা আরও মসৃণ হবে বাংলাদেশের জন্য।

আফগানদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি করবে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলো জিতলে টাইগারদের রেটিং পয়েন্ট হবে ৯৪, উঠে যাবে ছয় নম্বরে। এমন হলে ৯৩ রেটিং পয়েন্টে থাকা পাকিস্তান সাতে নেমে যাবে। এখন ৯১ রেটিং নিয়ে টেবিলের সাতে আছে বাংলাদেশ।

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারত। সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে নামার সুযোগ পাবে। সাত দলের মধ্যে স্বাগতিক ভারত থাকলে সরাসরি খেলবে ৮ দল।

১০ দলের বিশ্বকাপে বাকি দুই দলের সুযোগ আসবে কোয়ালিফায়ারে খেলে। আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে সুপার লিগের বাকি দলগুলো খেলবে সেই কোয়ালিফায়ার।

১২ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৬৮ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড আছে চারে। শ্রীলঙ্কা ৬২ ও আফগানিস্তান ৬০ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে।

আফগানিস্তানের সমান ৬০ পয়েন্ট পেলেও তাদের চেয়ে তিন ম্যাচ বেশি খেলায় টেবিলের সাতে অস্ট্রেলিয়া। ৫০ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ৪০ পয়েন্ট নিয়ে নয়ে ও তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দশে আছে সাউথ আফ্রিকা।

নিউজিল্যান্ড ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থাকলেও সেটি তাদের আসল চেহারা সামনে আনছে না। সুপার লিগের চলতি চক্র শুরুর পর তারা খেলেছেই কেবল তিন ওয়ানডে।

১২ ম্যাচ খেলা জিম্বাবুয়ের কিউইদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে একাদশ স্থানে আছে। ২৫ পয়েন্টে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস।

বিষয়:আইসিসিতামিমবাংলাদেশর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…