তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টস
হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে
জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী ইংল্যান্ড দলের অধিনায়ক জস
বাটলার। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেছেন টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। অনেক আলোচনার পর মূল একাদশে নেওয়া হয়েছে অলরাউন্ডার নাসির হোসেনকে। স্পিনার মোশাররফ হোসেন রুবেলের জায়গায় একাদশে নেয়া হয় নাসিরকে।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন থাকলেও ইংল্যান্ড দল মাঠে নেমেছে অপরিবর্তিত দল নিয়ে।
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের অবিশ্বাস্য হারে ১-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল ২. ইমরুল কায়েস ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. মোসাদ্দেক হোসেন সৈকত ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. নাসির হোসেন ১০. শফিউল ইসলাম ১১. তাসকিন আহমেদ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার, জেসন রয়, জেমস ভিন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্ট্রো, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশীদ, জ্যাক বল ও বেন ডুকেট।







