সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোণাবাড়ীতে দুটি ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।
পুলিশ জানিয়েছে, ভোরে উত্তরবঙ্গগামী সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে মেরামতের জন্য দাঁড়ানো ছিল। সেসময় একটি অক্সিজেন সিলিন্ডার বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে সিলিন্ডার বোঝাই ট্রাকের চালকসহ কেবিনে থাকা ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থাও আশংকাজনক।
গতকালও আরেকটি পৃথক দুর্ঘটনায় দুটি বাস ও এক ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল।







