সিরাজগঞ্জের তাড়াশে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছন থেকে একটি ট্রাক এসে বাস দুটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






