চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ নিহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩জন। সোমবার সকালে পৃথক সড়ক দূর্ঘটনায়  মুখোমুখি সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, কামারখন্দের বলরামপুর থেকে একটি সিএনজি অটোরিক্সা আজ সকাল ৭টার দিকে ৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাওয়ার পথে বনবাড়ীয়া এলাকায় পৌছিলে, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী আমীন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মারা যায়।

নিহতরা হলো কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মাহাম প্রামনিকের ছেলে আল-আমিন, হবি হাজির ছেলে আব্দুস সোবাহান ও সাইদুল ওরফে বেলাল হোসেন। আহত হয়েছেন হবি হাজি ও হেলাল উদ্দিন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আরেকটি ঘটনায় জেলার উল্লাপাড়া থানায় আজ সকাল ৯টার দিকে হাটিকুমরুল- নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া নেওয়রগাছা নামক স্থানে হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল মোটর সাইকেল চালককে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দূর্ঘটনাসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT