জনপদ

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

নিহত

সিরাজগঞ্জের সায়দাবাদে পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন।

পুলিশ জানায়, রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীতমুখি একটি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৪ জন।

পরে পুলিশ আহতদের উদ্ধারকরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা সকলেই শ্রমিক এবং স্থানীয় সদর উপজেলার জারিলা এলাকার বাসিন্দা। সকালে তারা সায়দাবাদ বিদ্যুৎ কেন্দ্রে কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। 

বিষয়:অটোরিক্সা পিকআপ ভ্যান সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…