চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী নার্স, ২ জন গ্রেপ্তার

ফেরদাউস রবিনফেরদাউস রবিন
৯:২৪ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় এক কিশোরী নার্সকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে ওই নার্সের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এর মধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আশরাফুল ইসলাম এবং একই এলাকার নাইমুল হক।

ধর্ষণের শিকার নার্স উল্লাপাড়া উপজেলার বামনগিয়ালা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান: অভিযুক্ত আশরাফুল ওই কিশোরী নার্সের পূর্ব পরিচিত ছিল। রোববার রাতে উল্লাপাড়া থেকে আশরাফুলের সাথে বাড়ি ফিরছিলেন তিনি। তারা কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার ইউক্যালিপটাস গাছের বাগানের কাছে পৌঁছলে আশরাফুল অপর তিন বন্ধুকে ফোন করে ডেকে নেয়।

পরে তারা কিশোরীকে জোর করে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রাচীরের ভেতরে একটি ঘরের মধ্যে চার বন্ধু ধর্ষণ করে। ভোর রাতে কুটিরচর এলাকায় ওই কিশোরীকে ফেলে ওই চারজন পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে অভিযুক্ত চারজনের নাম উল্লেখ ও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

Reneta

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান: মামলার পর অভিযুক্ত দু’জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণধর্ষণনার্সসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT