সিরাজগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪৫ জন।
নিহতের সংখ্যা আরোও বাড়তে পারে। এই ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে বেপরোয়াভাবে চালানো সময় বাস দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটে।
এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আহত আরেকজনের।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।






