সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজারে বুধবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত বাজার এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হয় পাঁচজন।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ট্রাকের মধ্যে থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে ও আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।








