সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী গ্রামে তাঁত শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮ টায় বাড়ি থেকে বের হন রাহেল আলী নামের ওই তাঁত শ্রমিক। পরে আর বাড়ি না ফেরায় খোঁজাখুজির পর আজ মঙ্গলবার ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
ঘটনাস্থল থেকে রাহেল আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।







