সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়ার শ্যামলি পাড়া বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সা পাবনা যাওয়ার পথে শ্যামলীপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
এতে সিএনজি চালক ও ৬ যাত্রী আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে ৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়।
নিহতদের ৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন পাবনার চর আশুতোষপুর গ্রামের বাচ্চু ,আলমগীর ও বিপ্লব।
আহতদেরকে সিরাজগঞ্জ ২শ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।






