সিরাজগঞ্জের কাজীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সুইসাইড স্কোয়াডের ৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশের জানিয়েছে, রোববার রাতে ওই চার নারীকে আটক করে ডিবি। তারা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য। তবে আটক হওয়া নারীদের নাম-পরিচয় জানানো হয়নি।
বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।







