চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে চার বাসের সংঘর্ষে নিহত ২, আহত অনেকে

ফেরদাউস রবিনফেরদাউস রবিন
৫:২০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
- লিড নিউজ, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জের কোনাবাড়ীতে চারটি বাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন বাসযাত্রী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফাইভ স্টার পরিবহনের বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে ডিপজল ও এনা পরিবহনের দুটি বাস হানিফ পরিবহনের সাথে ধাক্কা খায়। এতে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সামনে থাকা হানিফ ও ফাইভ স্টার পরিবহনের বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত একজন ফাইভ স্টার বাসের চালক ও একজন মহিলা যাত্রী।

তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও প্রতিটি বাস থেকেই প্রায় ৩০ জনের মতো আহত যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬

দলের সাফল্যে নিজের অবদান দেখছেন না তামিম, কৃতিত্ব দিলেন শান্ত-সিমন্সদের

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT