চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে একই সড়কে দুর্ঘটনায় নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
জনপদ, সিরাজগঞ্জ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়।

নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি। এর আগে ওই সড়কে বুধবার  রাতে দুইটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়।

পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী আলীফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঐ বাসটি বিপরীত মুখী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

Banglabid

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি ইউনিট নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জে  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এতে ঘটনা স্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জন মারা যায়। নিহতদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ। 

অন্যদিকে, বুধবার মধ্যরাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা ধান বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় আরও ২ জন।

Reneta

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জে জেনারেল হাসপাতলে পাঠায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং!

আগস্ট ১৫, ২০২৬

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আগস্ট ১৫, ২০২৬

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT