চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাঙ্গি চাষীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ০৮, মে ২০১৫
কৃষি
A A

সিরাজগঞ্জে এবার বাঙ্গির ফলন বিপর্যয় ঘটেছে। শিলা বৃষ্টির কারণে ৩০ থেকে ৫০ ভাগ বাঙ্গি ক্ষেতই নষ্ট হয়ে গেছে। ফলে আর্থিক ভাবে লাভবান তো দূরের কথা কৃষকরা খরচ কাটিয়ে উঠতে না পেরে লোকসানের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন।

সিরাজগঞ্জের অনেক কৃষকই ধানের পাশাপাশি অর্থকারি ফসল হিসেবে বাঙ্গির আবাদ করে আসছেন। চলতি বছর সদর উপজেলাতে আবাদ হয়েছে সবচেয়ে বেশি। গত কয়েক বছর বাঙ্গি আবাদ করে আর্থিক ভাবে লাভবান হলেও এবার বিপর্যয়ের কারণে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।

স্থানীয় কৃষকরা বলেন, সামান্য কিছু জমিতে তারা বাঙ্গির আবাদ করে থাকেন। কিন্তু সামান্য একটু শিলা বৃষ্টিতে তাদের বাঙ্গির আবাদ নষ্ট হয়ে গেছে কৃষকরা জানান বাঙ্গির ফলন বিপর্যয়ের পাশাপাশি এর মান কমে যাওয়ায় বাজারে চাহিদাও কমে গেছে। একারণে সঠিক মূল্য পাচ্ছেন না তারা।

তারা আরো বলেন, প্রতি বছর বাঙ্গির আবাদ করে বিঘায় ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে থাকেন। কিন্তু এই বছর শিলা বৃষ্টিতে বাঙ্গির ফলন নষ্ট হয়ে যাওয়ায় তারা ৪ হাজার টাকাতেও বিক্রি করতে পারেননি।

কৃষকদের সহযোগিতা দিতে নানা উদ্যোগের কথা জানান, স্থানীয় কৃষি বিভাগ। সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ ওমর আলী শেখ বলেন, সারা জেলায় বিক্ষিপ্তভাবে বাঙ্গি চাষ হলেও সদর উপজেলায় বাঙ্গির চাষ বেশি হয়। গত ১৮ এপ্রিলের শিলা বৃষ্টিতে বাঙ্গির অনেক ক্ষতি হয়েছে। নতুন ফুল, ফল, এমনকি পাকা ফলগুলোও নষ্ট হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে ৩০ থেকে ৫০% ক্ষতি হয়েছে।

চলতি বছর জেলায় এবার ৫৩ হেক্টর জমিতে বাঙ্গির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঙ্গি চাষসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT