সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বর্জ্য শোধনাগার (ইটিপি) সতের বছরেও চালু হয়নি। শোধনাগারের অভাবে সুতা রং করার প্রসেস মিলের বর্জ্য সরাসরি পুকুর বা খালে ফেলায় দুষিত হচ্ছে পরিবেশ। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও রয়েছে এলাকার মানুষ।
তাঁত সমৃৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের বেলকুচিতে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে সুতা রং করার অনেকগুলো প্রসেস মিল। পরিশোধনের কোন ব্যবস্থা না থাকায় এসব কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি পুকুর ও খালে ফেলা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এতো বর্জ্য ফেলা হয়েছে যে, নলকুপ দিয়েও এখন রঙিন ও দূর্গন্ধযুক্ত পানি উঠছে। পরিবেশ দূষণের পাশাপাশি এ কারণে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছে এলাকার মানুষ।
১৯৯৯ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তর ইটিপি নির্মাণ শুরু করলেও মাঝ পথে এসে থেমে যায়। মিল মালিকরা বলছেন, প্লান্টটি চালু করা গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত।
ইটিপি চালুর জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তরা।
সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে এধরণের অন্তত: ৩০টি সুতা প্রক্রিয়াজাত কারখানা রয়েছে।
আরও দেখুন ফেরদৌস রবিনের ভিডিও রিপোর্টে:







