চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিফাতকে ‘আত্মহত্যায়’ প্ররোচনা, স্বামীর ১০ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতকে অাত্মহত্যায় প্ররোচনা দেয়ার অপরাধে তার স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার তৃতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিফাতের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান, শাশ্বড়ি নাজমুন নাহার নজলী ও প্রথম ময়নাতদন্তকারী রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক জোবাইদুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী জেলার রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় তার শ্বশুর আ্যডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে সিফাত আত্মহত্যা করেছে বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করলেও দ্বিতীয় ময়নাতদন্তে এটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়।

সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিফাতের স্বামী মো. আসিফসহ তিনজনকে আসামী করা হয়।

গত বছরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি কমিশনার আহমেদ আলী ৪ জনকে অভিযুক্ত করে এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT