চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিবির পদযাত্রায় ‘আওয়ামী লীগ কর্মীদের হামলা’, আহত ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A

হাফিজ রায়হান: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পদযাত্রায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় মঞ্জুরুল আহসান খানসহ কমপক্ষে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বালিজুড়ি বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিপিবির নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে অনশন কর্মসূচি পালন করেছে।

পদযাত্রায় অংশগ্রহণকারী সিপিবি নেতাকর্মীরা জানান, ‘‘জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করা, দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং কলেজ-বিশ্ববিদ্যালয় দখলমুক্ত করাসহ ১৭ দফা দাবিতে সিপিবির চার হাজার কিলোমিটার পদযাত্রার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা সিপিবি ইসলামপুর থেকে পদযাত্রা মিছিল বের করে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি মনজুরুল আহসান খানের নেতৃত্বে পদযাত্রা মিছিলটি ইসলামপুর, মেলান্দহ হয়ে সন্ধ্যা সাতটার দিকে মাদারগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে। এসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একদল নেতা-কর্মী সিপিবির পদযাত্রা মিছিলে অতর্কিত হামলা চালায়।’’

হামলায় সিপিবি নেতা মঞ্জুরুল আহসান খান, হযরত আলী, শিবলুল বারী রাজু, আলী আক্কাছ, মারুফ আহাম্মেদ খান মানিকসহ কমপক্ষে ৮ জন নেতাকর্মী আহত হন।

হামলাকারীরা সিপিবির পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলে, প্রচার মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। হামলার খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Reneta

এদিকে কমরেড মঞ্জুরুল আহসান খানের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শান্তিনগরে সিপিবির মিছিল বের করলে ছাত্রলীগ হামলা চালায়। শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, শাখা সদস্য হোসেন আলী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ অন্তত ১২ জন আহত হয়েছে। তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কমিউনিস্ট পার্টিসিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT