চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিবি’র উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের দাফন বুধবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ০২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম পুরোধা জসিম উদ্দিন মণ্ডল আর নেই। সোমবার সকাল ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সোমবার সকাল ১০টায় সিপিবি অফিসে, এবং সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে রাখা হবে। এরপর তার মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে।

‘বুধবার তার মরদেহ গ্রামের বাড়ি ঈশ্বরদিতে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৯৫ বছর বয়সী বিপ্লবী এই নেতা দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি ঈশ্বরদীতে থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগেও দীর্ঘদিন  তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং রেলের শ্রমিকদের দাবি-দাওয়া আদায় অন্দোলনের অন্যতম পুরোধা জসিম উদ্দিন মণ্ডলের বক্তৃতা ছিল অসাধারণ। মানুষকে অনুপ্রেরণা প্রদানকারী সেই কণ্ঠটি সোমবার সকাল ৬টায় চিরতরে  স্তব্ধ হয়ে গেল।

Jui  Banner Campaign
ট্যাগ: জসিম উদ্দিন মণ্ডলসিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT