চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেট তৈরি করে ঢাকা ও কক্সবাজারে ইয়াবা ব্যবসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে খিলগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি কর সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা। মূলত একটি সিন্ডিকেট তৈরি করে ইয়াবা ব্যবসা করত এই চক্র।

সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসষ্ট্যান্ড ফুটওভার ব্রীজের নীচে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ আব্দুল রহমান, মোঃ আব্দুল রহিম টিপু ও মোঃ ফারুক হোসেন জিতুল। এসময় তাদের কাছ থেকে ১টি ট্রাকসহ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: গ্রেপ্তার হওয়া আসামীরা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীর যাত্রাবাড়ী খিলগাঁও সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করত।

‘‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসষ্ট্যান্ড ওভার ব্রীজের নীচে আগে থেকেই প্রস্তুত ছিল। কক্সবাজার থেকে আসার পথে রায়েরবাগ বাসষ্ট্যান্ড ওভার ব্রীজের নীচে একটি ট্রাক (রেজিঃ নং-চট্ট মেট্রো ট-১১-৪৫৮১ ) আটক করে গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

Reneta

ট্রাকে চার জন থাকলেও তিন জন মাদক ব্যবসায়ীদেরকে আটক করতে সক্ষম হয় ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় কক্সবাজার ও ঢাকায় সিন্ডিকেট তৈরি করে ঢাকা শহরে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।’’

মহরম আলী জানান: সোমবার যাত্রাবাড়ী থানায় ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/ ২৫ ধারায় মামলা (মামলা নং-১৮) করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাসিন্ডিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT