চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেটের কবলে ছাত্রলীগের নির্বাচন

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৯:৩৭ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৫
রাজনীতি
A A

ছাত্রলীগের নির্বাচন সিন্ডিকেটের কবলে পড়েছে বলে দাবি করেছেন বেশ কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের এ নিয়ে জানানো হলেও সুফল আসেনি বলে অভিযোগ করেছেন তারা।

কেউ কেউ নাম প্রকাশ করে এবং বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে বলেন, নামে কাউন্সিল হলেও সেখানে আসলে একটি সিন্ডিকেট কাজ করছে। গত কয়েক কাউন্সিল ধরেই এমন চলছে জানিয়ে এজন্য তারা একজন সাবেক সভাপতির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী বলেছেন, ওই সিন্ডিকেট কাউন্সিলের আগে সারাদেশের কাউন্সিলরদের ম্যানেজ করে ফেলে। ফলে ভোট হয় শুধু নামে মাত্র!

‘সিন্ডিকেট আগেই প্রতি জেলায় তাদের নিজস্ব লোককে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়। এই কাউন্সিলররা ভোটের দিন সিন্ডিকেটের প্রেসক্রিপশন অনুযায়ী ভোট দিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করেন,’ বলে অভিযোগ করেন সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী।

এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী বিপ্লব হোসেন পলাশ চ্যানেল আই অনলাইনকে বলেন: সিন্ডিকেট এর কারণে এখন এই নির্বাচন শুধু লোক দেখানো। এবারের কাউন্সিলেও তার অনুসারীরাই নির্বাচিত হবেন।

সিন্ডিকেট নিয়ন্ত্রক হিসেবে তিনি ছাত্রলীগের একজন সাবেক সভাপতির নাম উল্লেখ করেন। সাবেক ওই ছাত্রনেতার বাড়ি ফরিদপুরে।

Reneta

এমনই যদি অবস্থা তা হলে নির্বাচনে কেনো অংশ নিচ্ছেন জানতে চাইলে তিনি দাবি করেন, জেলা থেকে নেতা কর্মীরা তাকে উৎসাহিত করেছেন। ‘সেজন্য আমি নির্বাচন পর্যন্ত এসেছি,’ বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগের মতো সংগঠনে এরকম সিন্ডিকেটের অবসান চেয়ে বিপ্লব হোসেন পলাশ বলেন, এমন অবস্থা থাকলে ভবিষ্যতে মেধাবী তরুণরা আর রাজনীতিতে আসবেন না।

তবে সবাই যে একইরকম মনে করেন তা নয়। তাদের একজন কেন্দ্রীয় কমিটির সভাপতি হতে আগ্রহী শামসুল কবির রাহাত। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। নেত্রী যে সিদ্ধান্ত দেবেন তাই হবে।

শনিবার দুইদিনের কাউন্সিল শুরু হওয়ার পর ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে সিন্ডিকেট এবার সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেনকে সমর্থন দিচ্ছে।

তবে নেতা-কর্মীদের মধ্যে এমন কথাও আছে যে প্রথমবারের মতো একজন সভানেত্রী পেতে পারে ছাত্রলীগ। সে হিসেবে শারমিন সুলতানা লিলির নাম আলোচিত হচ্ছে।

দুইদিনের কাউন্সিলের দ্বিতীয় দিন রোববার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হওয়ার কথা।

নির্বাচন পরিচালনা কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ২৪২টি। সভাপতি পদে ৮০টি এবং সাধারণ সম্পাদক পদে ১৬২টি মনোনয়ন বিক্রি হয়।

যাচাই-বাছাই শেষে কমিশন সভাপতি পদে ৬৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪২ জনকে প্রতিন্দ্বিতা করার সুযোগ দিয়েছে।

নির্বাচনে মোট ভোটার দুই হাজার ৯৭৫ জন।

এর আগে ২০১১ সালের ১০ জুলাই ছাত্রলীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিলো। তার আগে ২০০২ এবং ২০০৬ সালের সম্মেলনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছিলো।

২৯ বছর বয়সীর বেশি কেউ ছাত্রলীগের নেতৃত্বে অাসতে পারেন না। তাদেরকে অবিবাহিত এবং নিয়মিত ছাত্রও হতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্সিল নির্বাচনছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT