বিনোদন

সিনেমা হল খোলার অনুমতি মেলেনি, সোশ্যাল মিডিয়ায় সরব নির্মাতা-হল মালিকরা

Bangladeshi news portal Channel i Online covers politics, economy, sports, and entertainment. Channel i News - চ্যানেল আই নিউজ

A collage of three images: a young man, an empty theater hall, and a middle-aged man with glasses, representing diverse news topics. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে আনলক-৪ এ মেট্রো, রাজনৈতিক সমাবেশের মতো নানা বিষয়ে অনুমতি দেওয়া হলেও সিনেমা হল খোলার অনুমতি দেয়া হয়নি। বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন নির্মাতা, অভিনেতা ও মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

বনি কাপুর, শিবাশীষ সরকার, কার্তিক শুবরাজ, দেব, অক্ষয় রথী, পারভিন দাবাস, অভিমন্যু দশানি সহ আরো অনেকেই সরকারকে সিনেমা হল খুলে দেয়ার জন্য অনুরোধ করে রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের শুরুতেই বন্ধ করে দেয়া হয়েছিল সিনেমা হলগুলো। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন বেশ কয়েকটি টুইট করেছে। লেখা হয়েছে, ‘পৃথিবীর বেশিরভাগ দেশই সিনেমা হল খোলার বিষয়ে অনুমতি দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি হল খোলার অনুমতি দেয়া জন্য সিনেমা হলের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সচেতন থাকব।’

আরেক টুইটে লেখা হয়েছে বিমান, মেট্রো, শপিং মল, জিম, রেস্টুরেন্ট সব খোলার অনুমতি দেয়া হলেও সিনেমা হল অনুমতি পায়নি। টুইটগুলোতে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন সিনে ইন্ডাস্ট্রির অনেকেই।

রিল্যায়ান্স এন্টারটেইনমেন্টের শীবাশিষ সরকার, যিনি অক্ষয়ের ‘সূর্যবংশী’ এবং রণবীরের ‘এইটিথ্রি’ প্রযোজনা করেছেন, তিনি টুইট করেছেন, ‘যুক্তরাজ্য ও কানাডার জনগণের চাকরি বাঁচাতে সরকার পাশে থেকেছে, ক্ষতিপূরণ দিয়েছে। আর ভারতে লক্ষ মানুষ চাকরি হারিয়েছে, বেতন কাটা হয়েছে, সিনেমা হলের কোনো আয় নেই। ৬ মাস ধরে হল বন্ধ।’

বনি কাপুর টুইটে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘সিনেমা হল বাঁচান, সিনেমা বাঁচান।’

দেব লিখেছেন, ‘কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলির ওপর বহু পরিবারের রুজিরুটি নির্ভর করে। প্রকাশ জাভরেকরজিকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।’

অভিনেতা অভিমন্যু দশানি, নির্মাতা পারভিন দাবাস, প্রযোজক ও ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর সরকারের কাছে সিনেমা হল খুলে দেয়ার জন্য অনুরোধ করেছেন।

গত কয়েক মাস ধরে বড় বাজেটের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। অথচ সিনেমা হলের মালিকরা এসব ছবির অপেক্ষায় ছিলেন লাভের মুখ দেখার আশায়।

বিষয়:বনি কাপুরসিনেমা হল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…