চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা হলের জন্য সরকারের বরাদ্দ ৭০০ কোটি টাকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

প্রায় ধ্বংসের পথে চলচ্চিত্র শিল্প। এই শিল্প বাঁচাতে সবার আগে প্রয়োজন যুগোপযোগী সিনেমা হল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, গত কয়েক দশকের ব্যবধানে হাজারের বেশি সিনেমা হল থেকে বর্তমানে হল সংখ্যা সত্তরটিতে এসে ঠেকেছে! এমন অবস্থায় দেশের সিনেমা হল বাঁচাতে উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের বন্ধ হয়ে যাওয়া হলের সংস্কার ও নতুন সিনেমা হল গড়তে স্বল্প সুদে প্রায় ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে ঋণের পরিমাণ নিয়ে সরকারিভাবে কিছু না জানা গেলেও সেটার পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকার মতো বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নেতারা।

সরকারের এমন সিদ্ধান্তকে সামগ্রিকভাবে বাংলা চলচ্চিত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্ট এই নেতারা।

তবে হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলছেন, ‘করোনার কারণে অনেক হল মালিক স্বচ্ছলতা হারিয়েছেন, এরকম অনেকেই আমাদের বলছিলেন যে, ঋণ না দিয়ে সরকার যদি এই বরাদ্দকৃত অর্থ অনুদান হিসেবে দিতেন, তাহলে বেশি উপকৃত হতেন। ৪ শতাংশ সুদ দেয়া অনেকের জন্য কঠিন হয়ে যাবে।’

তবে সরকারের এই ঋণ সুবিধাকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বাংলা সিনেমার জন্য নিঃসন্দেহে এটি সুসংবাদ। সরকার সিনেমা হল বাঁচাতে বিরাট পরিসরে যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই।

তিনি বলেন, বাংলাদেশে এক সময় বহু সিনেমা হল ছিলো। কিন্তু দিনে দিনে তা কোথায় গিয়ে ঠেকেছে, সেটা সবাই জানেন। সরকারের এমন উদ্যোগের ফলে বন্ধ হয়ে যাওয়া হলগুলো যেমন সংস্কার হবে, তেমনি নতুন করে সিনেমা হল তৈরীতেও অনেকে এগিয়ে আসবেন। আর হল সংকটের বিষয়টি কেটে গেলে সিনেমা নির্মাণেও গতি আসবে।

Reneta

পরিচালক সমিতির এই নেতা বলেন, শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, যারা মাল্টিপ্লেক্স নির্মাণ করতে চান তারাও সরকারের বিশেষ বরাদ্দকৃত অর্থ থেকে ঋণ সুবিধা নিতে পারবেন।

তবে একই সঙ্গে এই নির্মাতা জানান, সিনেমা হল নির্মাণের পাশাপাশি সিনেমা নির্মাণেও সরকারি সহায়তা প্রয়োজন। অন্তত ১০০ কোটি টাকা বরাদ্দ দিলে ভালো মানের ছবি তৈরি সম্ভব। সে হিসেবে সংশ্লিষ্ট সংগঠন মিলে আবেদনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছিয়েছি।

হল নিয়ে সরকারের এমন উদ্যোগের প্রশংসা করে প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে জানান, গত ১৫-২০ বছরের মধ্যে বাংলাদেশের যেসব সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করতে এবং নতুন সিনেমা হল নির্মাণ করতেই মূলত সরকারের এই বিশেষ ঋণ সুবিধা। ইতোমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এটিকে আমাদের চলচ্চিত্রের জন্য সবুজ সংকেত হিসেবে দেখছি।

ঋণ নেয়ার প্রক্রিয়ার বিষয়টি জানিয়ে প্রযোজক সমিতির এই নেতা জানান, সরাসরি সরকারি কোষাগার থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কয়েকটি ব্যাংকে টাকা রাখা হবে। হল মালিকরা সেসব ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন। যা খুবই স্বল্প ঋণে ও দীর্ঘ মেয়াদী কিস্তিতে পরিশোধযোগ্য।

করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হল কবে খুলবে জানতে চাইলে সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বসবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা। সেখানে ঋণ বিষয়ে চূড়ান্ত দিক নির্দেশনা পাওয়ার পাশাপাশি সিনেমা হল চালুর বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলজারপরিচালক সমিতিপ্রযোজকপ্রেক্ষাগৃহলিড বিনোদনসিনেমাসিনেমা হলহল মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় রেলস্টেশনে যাত্রীর ঢল, ট্রেনের ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT