চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা বন্ধ রেখে ‘খেলা’, কতোটা লাভবান জোনাকী কর্তৃপক্ষ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ১৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

দুই ঈদ আর বছরের অন্যান্য সময় শাকিব খানের ছবি কিংবা দুয়েকটা সাড়া জাগানো ছবির প্রদর্শন ছাড়া রাজধানীর পল্টনে অবস্থিত জোনাকী সিনেমা হল দর্শক শূন্যতা বিরাজ করে। সেজন্য বছরের বেশিরভাগ সময় মোটা অংকের টাকা লোকসান গুনতে হয় হল কর্তৃপক্ষকে।

তাই কিছুটা লাভের আশায় রবিবার ‘বাংলাদেশ বনাম ভারত’-এর মধ্যকার ফাইনাল টি-২০ ম্যাচটি প্রদর্শনের সিদ্ধান্ত নেয় হল কর্তৃপক্ষ। সিনেমা প্রদর্শন বন্ধ রেখে খেলা দেখানোয় কি পেল তারা?-এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে হল কর্তৃপক্ষের জবাব, খেলা প্রদর্শনে বেশ লাভবান হয়েছেন তারা!

জোনাকী সিনেমা হলের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন: যেমনটা আশা করেছিলাম তার চেয়েও বেশি ব্যবসা হয়েছে। আমরা ভীষণ খুশি। তবে অনেকেই হলের মধ্যে খেলা দেখার জায়গা না পেয়ে ফিরে গেছেন।

তিনি বলেন, জোনাকী হলে সর্বমোট ১০০৫ টি আসন আছে। সবগুলোই আসন ছিল দর্শকে ভরপুর। এরমধ্যে প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য একশো পাস দিতে হয়েছে। তাতেও কোনো অসুবিধা হয়নি। এত মানুষ আনন্দ-উল্লাস করে খেলা দেখেছে। বাংলাদেশ হেরে যাওয়াতেও তারা কোনো ধরনের ভাঙচুর করেননি।

এর আগেও বিপিএল ও আইপিএলের ম্যাচ প্রদর্শন করেছিল জোনাকী সিনেমা হল কর্তৃপক্ষ। তবে গতকালের মতো এত বেশি দর্শক সমাগমের উপস্থিতি ছিল না। চ্যানেল আই অনলাইনকে গতকাল হলে ‘‘ছবি নেই, তাই বাংলাদেশ-ভারতের খেলা দেখাবে জোনাকি হল’’-এই খবরটি প্রকাশ হয়েছিল।

কথা প্রসঙ্গে এও বলেন, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচও প্রদর্শন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

Reneta

আরিফিন শুভ, মাহি ও তাসকিন অভিনীত এবং দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রদর্শন ম্যাটিনি ও রাত নয়টার শো বন্ধ করে জোনাকি সিনেমা হলে বাংলাদেশ-ভারতের মধ্যকার ত্রিদেশিয় টি-২০ সিরিজের ফাইনাল খেলা প্রদর্শিত হয়।

হল কর্তৃপক্ষের ভাষ্য, সিনেমা হল টিকিয়ে স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। খেলার স্বার্থে নয়। খেলা দেখতে মানুষ আসবে, এতে কিছু পয়সা আসবে, নইলে ওই দুই শোতে খেলা চলাকালে কোন দর্শকই আসতো না।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটটিকেটঢাকা অ্যাটাকমাহিলিড বিনোদনশুভ
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT