চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে অসহায়দের পাশে তরুণ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ০১, মে ২০২০
বিনোদন
A A

‘আমার বাড়ি ভৈরব। করোনার কারণে নিজ এলাকার কিছু দিনমজুর মানুষকে কর্মহীন হয়ে যেতে দেখেছি। তাদের দুর্দশা খুব কাছ থেকে দেখছি। ইচ্ছা থাকলেও তাদের পাশে দাঁড়ানোর সামর্থ আমার নেই। যেহেতু আমার সম্বল একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’! তাই এটি নিয়েই অসচ্ছল ও কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই।’

চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন তরুণ নির্মাতা নাঈম হক। নাটক, চলচ্চিত্রে সহকারি হিসেবে কাজ করা এই তরুণের একক নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’। যা ইতোমধ্যে দেশ-বিদেশের দশটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে।

শুধুমাত্র নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় থেকে ৩০০ টাকার বিনিময়ে একজন দর্শককে ‘দ্য টাইপিস্ট’ দেখানোর নিজস্ব উদ্যোগ গ্রহণ করেছেন নাঈম।

এ বিষয়ে এই তরুণ বলেন, অতীতে অনেকেই ‘দ্য টাইপিস্ট’ দেখতে চেয়েছেন। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি চলমান থাকায় তখন অনলাইনে রিলিজ দিতে পারিনি। কিন্তু করোনার এই দুঃসময়ে আগ্রহীদের জন্য নিজ উদ্যোগে অনলাইনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখাতে চাই। আর এর বিনিময় দিয়ে যদি কর্মহীন পাঁচটি পরিবারের পাশেও দাঁড়াতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করবো।

তিনশো টাকা একটি স্বল্পদৈর্ঘ্যের টিকেট হিসেবে উচ্চমূল্য মনে হলেও নাঈমের দাবি, অসচ্ছল আর অসহায়দের পাশে দাঁড়ানোর শুভ উদ্দেশ্য থেকে হয়তো অনেকেই এগিয়ে আসবেন।

শুক্রবার দুপুরে নাঈম জানান, ৩০০ টাকার বিনিময়ে অনলাইনে ‘দ্য টাইপিস্ট’ দেখানোর ঘোষণা দেয়ার পর ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছেন ব্যান্ড দল ‘সর্বনাম’। ভৈরবে করোনা দুর্গত বেশ কয়েকটি অভুক্ত পরিবারের দায়িত্ব নিয়েছে দলটি। তাদের প্রতি কৃতজ্ঞতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য টাইপিস্টনাঈম হকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT