চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় গাইলেন নায়িকা সাবা, সঙ্গী ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ন ১৭, মে ২০১৯
বিনোদন
A A

নিরব ও সোহানা সাবা জুটির প্রথম ছবি ‘আব্বাস’-এর শুটিং শেষ হলো গেল সপ্তাহে। একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে পুরোপুরি কাজ শেষ হয়েছে। যে গানটি চিত্রায়নের মাধ্যমে হয়েছে সেটি গেয়েছেন ছবির নায়িকা সোহানা সাবা নিজেই। গানটিতে এই অভিনেত্রীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এ সময়কার জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।

সাবা ও ইমরানের কণ্ঠে গাওয়া ‘আমার কি কেউ আছে, থাকবে আশেপাশে’ এমন কথায় গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর দিয়েছেন আহমেদ হুমায়ূন। গীতিকার মাহমুদ মানজুর বলেন, এটি পুরোপুরি রোমান্টিক গান।

চ্যানেল আই অনলাইনকে অভিনেত্রী সোহানা সাবা জানালেন প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেয়ার অভিজ্ঞতা। বললেন, ছবির পরিচালক সাইফ চন্দন ও নায়ক নিরব দুজনে আমাকে সারপ্রাইজ দিয়েছেন। হুট করে তারা আমাকে ডেকে নিয়ে গানটি গাইয়েছেন। গানটি প্রথম শুনে আমি খুব এক্সাইটেড ছিলাম। ওই উত্তেজনা নিয়েই গানটির রেকর্ডিং করেছিলাম।

শৈশবে খুব একটা খারাপ গাইতেন না সাবা। স্কুলে পড়াকালীন ছায়ানটে ভর্তি হয়েছিলেন। সেখানে বছর দুয়েক গান শিখেছিলেন। তারপর আর চর্চাটা ধরে রাখতে পারেননি। তাই সাবার আর গায়িকা হয়ে ওঠা হয়নি। মজা করে সোহানা সাবা বলেন, আমি এতো জঘন্য গাই সেটা রেকর্ডিং না হলে বুঝতাম না, হাহাহা!

তিনি বলেন, শুটিংয়ে যখন ঠোঁট মেলাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটা আমার সম্পত্তি। অন্য গানে ঠোঁট মেলানোর সময় অনুভব করি আমাকে নিয়ে লেখা। কিন্তু নিজে গেয়ে আবার নিজে ঠোঁট মেলানোর এক্সাইটমেন্ট অন্য লেভেলের, বলে বোঝানো যাবে না।

পুরান ঢাকার প্রেক্ষাপটে থ্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’। সাইফ চন্দনের পরিচালনায় দ্বিতীয় ছবি এটি। এর আগে তিনি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। নির্মাতা সূত্রের খবর, শিগগির সেন্সরে যাবে ‘আব্বাস’। এরপরেই মুক্তির তারিখ জানাবেন নির্মাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাসনিরবলিড বিনোদনসাইফ চন্দনসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT