ক্রিকেট

সিনেমায় অভিষেক হচ্ছে কোহলির?

সিনেমায় অভিষেক হচ্ছে কোহলির?

আড়াই মাসের লম্বা ইংল্যান্ড সফরের ক্লান্তি কাটাতে এশিয়া কাপ থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। ভারত যখন আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে ব্যস্ত, তখন কীভাবে অবসর কাটাচ্ছেন দলের নিয়মিত অধিনায়ক? কিছু একটা যে করছেন তার নমুনা মিলেছে শুক্রবার তার একটা টুইটার পোস্ট থেকে। ইঙ্গিত দিয়েছেন সিনেমায় অভিনয় করার।

নিজের টুইটার অ্যাকাউন্টে সুপারহিরোদের ভঙ্গিমায় এক ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, ‘১০ বছর পর আরেকটি অভিষেক। তর সইছে না। আসছে বিরাট কোহলি, নতুন সিনেমার ট্রেলার।’

টুইটে আবার একটি তারিখও উল্লেখ করা আছে। ২৮ সেপ্টেম্বর, ২০১৮!

এরপর থেকেই শুরু হয়েছে বলিউডপাড়ায় জল্পনা-কল্পনা। এবার কী তবে সত্যিই সিনেমায় অভিষেক হয়ে যাচ্ছে ভারত অধিনায়কের। ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ বলছে এমনটা ঘটলে তা হবে বলিউডে ‘শতাব্দীর সেরা অভিষেক!’

আবার কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এ কেবলই কোহলির এক কৌশল। সেই ২৮ সেপ্টেম্বরেই মুক্তি পাবে কোহলির স্ত্রী বলিউড নায়িকা আনুষ্কা শর্মার নতুন সিনেমা ‘সুই দাগা’। সে জন্য কৌশলে এক প্রচারণাও সেরে ফেললেন কোহলি।

বিষয়:বিরাট কোহলিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…