চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার হুঙ্কার বাস্তবে দিতে চাই না, শান্তি চাই: মিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্রের সব সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার থেকে ‘নিষিদ্ধ’ হওয়ার পর মিশা সওদাগর বলেছেন, ‘সিনেমায় পাজি হলেও বাস্তবে কিন্তু আমি হাজী মানুষ। পরিস্কার পরিছন্ন ব্যক্তি। সিনেমার হুঙ্কার বাস্তবে দিতে চাই না, চাই শান্তি। শান্তির জন্যই এ সমস্যার সমাধানের অনুরোধ করছি। নইলে আগামী সপ্তাহের মধ্যে শিল্পীরা কর্ম বিরতিতে যাবে।’

নানা অনিয়ম সামনে এনে ১৫ জুলাই দুপুরে এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে চলচ্চিত্রের অন্যান্য সংগঠন শিল্পী সমিতির সভাপতি মিশাসহ সাধারণ সম্পাদক জায়েদ খানকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন। অভিযোগ ছিল, চলচ্চিত্রকে তারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে ফায়দা লুটছেন। শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি করছেন। এর কারণে পাল্টা সংবাদ সম্মেলন ডাকে মিশা-জায়েদ।

গেল রবিবার সন্ধ্যায় এফডিসিতে ডাকা সংবাদ সম্মেলনে মিশা বলেন, আমাদের ভয় দেখান কেন? আমরা এমনিতেই আপনাদের সম্মান করি। আমাদের ভয় যদি ভেঙ্গে যায়, তাহলে উল্টো আপনাদের ভয় দেখাবো। প্রযোজক আমাদের বাবা, পরিচালক হচ্ছে আমাদের মা। এটাই শিখেছি। সন্তান হিসেবে আমরা ভুল করতেই পারি! আমরা আর্টিস্টরা যদি না থাকি, প্রযোজক পরিচালক আপনারা কি ছবি বানাবেন কাকে নিয়ে?

মিশা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হবে। করোনার এই খারাপ সময়ে এগুলোর দরকার ছিল না। চাইলে আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারতাম। আশা করি, সেভাবেই এর সমাধান হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জায়েদ জানান, তার কাজে অন্যরা হিংসাপরায়ণ হয়ে তাকে অবাঞ্ছিত করেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, ডিপজল, রুবেলসহ অনেকে। তারা প্রত্যেকেউ রেষারেষি মিটিয়ে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এর আগে রবিবার সকালে মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে এফডিসির গেটে মানববন্ধব করে প্রায় শতাধিক সদস্যপদ হারানো চলচ্চিত্র শিল্পী। তারা মানবন্ধবে অভিযোগ করেন, ক্ষমতা বলে বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান ১৮৪ জনের সদস্যপদ বাতিল করেছেন। তাকে সাপোর্ট দিয়েছেন মিশা সওদাগর। এজন্য পুনরায় তারা সদস্যপদ ফিরে পাওয়ার আহ্বান জানান এবং মিশা-জায়েদ খানের পদত্যাগ চান।

ট্যাগ: এফডিসিচলচ্চিত্র পরিচালক সমিতিজায়েদ খানমিশা সওদাগরমিশা-জায়েদলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দণ্ডিতদের বহিষ্কার করবে যুক্তরাজ্য

পরবর্তী

ডেঙ্গুু প্রতিরোধে ভাসমান মানুষের মাঝে বিদ্যানন্দের মশারি বিতরণ

পরবর্তী

ডেঙ্গুু প্রতিরোধে ভাসমান মানুষের মাঝে বিদ্যানন্দের মশারি বিতরণ

করোনাভাইরাস

করোনা পরীক্ষার গাফিলতিতে দক্ষিণ এশিয়ায় সংক্রমণ কম?

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT