চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার মানুষ হয়ে আমি সংসদে যাইনি: ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘সিনেমায় অনেক সমস্যা রয়েছে। ওইসব সমস্যা দূর করার জন্য এখানকার মানুষরা আমার কাছ থেকে অনেক কিছু আশা করে। কিন্তু সিনেমার মানুষ হয়ে আমি সংসদে যাইনি। সেখানে যেতে পেরেছি এ দেশের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কারণে। সিনেমাটা আমার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। তা না হলে মাত্র ১৮-২০ দিনের চেষ্টায় একটা মানুষ এতোদূর আসতে পারে না।’

কথাগুলো বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর পাঠান ফারুক। নির্বাচনে জয় লাভের পর রবিবার(১৩ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় বিনোদন সংবাদকর্মীদের নিয়ে মিলন মেলার আয়োজন করেন।

দীর্ঘদিন ধরে এই বিনোদন সংবাদকর্মীরা ফারুকের পাশে থেকেছেন। এমনকি নির্বাচনের সময় প্রচারণাতেও সাহায্য করেছেন। সেখানে চিত্রনায়ক ফারুক বলেন, সিনেমা আর রাজনীতি একটা আমার প্রাণ আর আরেকটা আমার হৃদয়। এ দুটো ছাড়া আমি মনে হয় বড় ঝামেলায় থাকবো। তবে আমার আসনের কাজের পর যদি সংসদে সিনেমা নিয়ে কথা বলার সুযোগ পাই অবশ্যই বলবো।

আগে মনে করতাম গুলশান, ক্যান্টনমেন্ট, ভাষানটেক এলাকায় বেশী কাজ করা লাগবে না। কিন্তু আমি ভেতরে অনেক এলাকা পায়ে হেঁটে ঘুরেছি। অনেক কাজ করার সুযোগ রয়েছে এখানে। এই এলাকার নৌকা যেহেতু আমার, কাজ আমাকেই করতে হবে।

নির্বাচনে জয় লাভের পর নায়ক ফারুক ‘একটা জায়গায়’ পৌঁছেছেন বলে অনেকেই মনে করছেন। কিন্তু তিনি মনে করেন, তার জায়গা মানে এখন ঢাকা-১৭ আসন।

ফারুক বলেন, সিনেমার কাজ করার জন্য আমি সংসদে যাইনি। দল থেকে আমাকে সুযোগ দিয়েছে, দলের কাজ করার জন্য। আমার প্রথম কাজই হলো দলের কাজ করা, মানুষের কাজ করা। এসবের পর যদি সময় পাই তবে আমি চলচ্চিত্রের কথা বলবোই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রনির্বাচনফারুকলিড বিনোদনসংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT