চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার গানে প্রথমবার নকীবের সুরে সামিনা চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

মন শুধু মন ছুঁয়েছে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, যদি লক্ষ্য থাকে অটুট সহ একাধিক জনপ্রিয় গানের সুরকার নকীব খান এই প্রথম সিনেমার গানের সুর করলেন। 

অন্যদিকে, সামিনা চৌধুরীর কণ্ঠে শ্রোতারা পেয়েছেন অসংখ্য নন্দিত গান। মজার ব্যাপার হচ্ছে, এবারই প্রথমবার সিনেমায় নকীব খানের সুরে গাইলেন সামিনা চৌধুরী।

নাটকের পরিচিত নির্মাতা কৌশিক শংকর দাশের প্রথম সিনেমা ‘পাঞ্চ’-এ নকীবের সুরে সামিনার এ গানটি থাকছে। গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। গানের প্রথম লাইন এমন ‘এখনো অলস রাত বাকি’। শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পরিচালক জানান, এই প্রথম তারা দুজন কোন সিনেমায় একসঙ্গে কাজ করলেন।

কৌশিক শংকর দাশ বলেন, পাঞ্চ সিনেমায় তিনটি গানের মধ্যে দুটি গান সুর করেছেন নকীব খান। তিনি বলেন, শুরু থেকেই ঠিক করে রেখেছিলাম নকীব ভাইকে দিয়ে সুর করাবো। সামিনা আপাকে দিয়ে সেই গান গাওয়াবো। দুজনই আমার ভীষণ প্রিয় শিল্পী। তাছাড়া সিনেমায় যে মেজাজের গান প্রয়োজন, তার জন্য তাদের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয়নি।

জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে ‘পাঞ্চ’ সিনেমায় অভিনয় করছেন নিলয় আলমগীর, মেঘলা মুক্তা, মোমেনা চৌধুরী, ফারহাদ লিমন প্রমুখ। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মোমিনুল হক এবং কৌশিক শংকর দাশ।

Reneta

গেল ২৯ জানুয়ারি ‘পাঞ্চ’ সিনেমার শুটিং শুরু করেন কৌশিক শংকর দাশ। প্রথম লটে ৯ দিনে ২০ শতাংশ শুটিং করেন। বর্তমানে করোনার কারণে শুটিং বন্ধ রয়েছে।

পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, থাইল্যান্ড থেকে ‘জাইকা’ নামের ফাইটিং টিম আসার কথা। যারা ‘অগ্নি’ সিনেমায় কাজ করে গেছেন। মুম্বাই ও কলকাতা থেকে দুজনের শুটিংয়ে যোগ দেয়ার কথা। করোনার সবকিছু বন্ধ। মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে ছবির গল্প সাজানো হয়েছে। প্রায় ১৪ মিনিটের একটি বক্সিং খেলার দৃশ্য রয়েছে। থাইল্যান্ডের টিম না এলে অ্যাকশন ও এসব দৃশ্যের কাজ সম্ভব নয়। সবকিছু বিবেচনা করে আগামী জানুয়ারি মাসে বাকি অংশের শুটিং করতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: নকীব খাননিলয় আলমগীরমেঘলা মুক্তালিড বিনোদনসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT