চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘মাইলস’র শাফিন আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’র অন্যতম সদস্য ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক তারেক মুহাম্মদ খানের সিনেমা ‘রহস্য ঘেরা শহর’-এ এই গায়ক অভিনয় করবেন বলে জানালেন।

শাফিন আহমেদ জানান, তিনি রবিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। বলেন, সিনেমাটি নিয়ে অনেকদিন ধরে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে রাজি হলাম। ১১ মার্চ ‘রহস্য ঘেরা শহর’ সিনেমার শুটিং শুরু হবে। এতে আমাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক।

‘রহস্য ঘেরা শহর’ সিনেমার পরিচালনার পাশাপশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন তারিক মুহাম্মদ হাসান। তিনি বলেন, শাফিন ভাইকে ধন্যবাদ তিনি আমার ওপর আস্থা রেখে অভিনয়ে করছেন। মাইলস ব্যান্ডের শাফিন ভাই আমার সিনেমায় অভিনয় করছেন, এটা আমার পরম পাওয়া। এর আগেও মিউজিক ইন্ডাষ্ট্রির বেশ কয়েকজন বড় বড় তারকাদের নিয়ে কাজ করেছি আমি। অভিনয় করিয়েছি ক্রিকেট অঙ্গনের তারকাদেরও। আশা করছি, শাফিন ভাইয়ের সঙ্গে কাজটি ভালোভাবেই শেষ হবে।

‘রহস্য ঘেরা শহর’ সিনেমাটিতে শাফিন আহমেদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। এটি মূলত কিশোর থ্রিলার সিনেমা। পরিচালকের ইচ্ছে, তিনি টার্গেট ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলসলিড বিনোদনশাফিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT