চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স সহ ৬ প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের একটি দল, সঠিক ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ ডিসেম্বর দেশব্যাপী ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে চলার পর চতুর্থ সপ্তাহে ছবিটি চলছে মাত্র ৬টি প্রেক্ষাগৃহে। এমনটাই জানালো প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

টেকিনিক্যাল কারণে গেল সপ্তাহে সিনেপ্লেক্সের কোন শাখায় ‘মিশন এক্সট্রিম’ না চললেও চলতি সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা, সীমান্ত সম্ভার ও সনি শাখায় দর্শক দেখতে পাবেন ছবিটি।

সিনেপ্লেক্স এর তিন শাখা ছাড়াও চতুর্থ সপ্তাহে ‘মিশন এক্সট্রিম’ চলছে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), পূরবি (ময়মনসিংহ) এবং অবকাশ (ফুলবাড়ি) এ।

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম, সৈয়দ নাজমুস সাকিব সহ অনেকে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানদীপু ইমামনাবিলাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসুদীপ বিশ্বাস দীপসৈয়দ নাজমুস সাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সায় সুযোগ হারাচ্ছেন ডেমির

পরবর্তী

শ্বশুরবাড়িতে প্রথমবার বড়দিন উদযাপন করছি: কল্যাণ

পরবর্তী
কল্যাণ বড়দিনের সময় শ্বশুরবাড়িতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুরবাড়িতে প্রথমবার বড়দিন উদযাপন করছি: কল্যাণ

নগদ ১৫০ কোটি রুপি উদ্ধার, ব্যাংকnotes ও নগদ টাকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীর বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১৫০ কোটি রুপি উদ্ধার

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT