চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স সহ ৬ প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ ডিসেম্বর দেশব্যাপী ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে চলার পর চতুর্থ সপ্তাহে ছবিটি চলছে মাত্র ৬টি প্রেক্ষাগৃহে। এমনটাই জানালো প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

টেকিনিক্যাল কারণে গেল সপ্তাহে সিনেপ্লেক্সের কোন শাখায় ‘মিশন এক্সট্রিম’ না চললেও চলতি সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা, সীমান্ত সম্ভার ও সনি শাখায় দর্শক দেখতে পাবেন ছবিটি।

সিনেপ্লেক্স এর তিন শাখা ছাড়াও চতুর্থ সপ্তাহে ‘মিশন এক্সট্রিম’ চলছে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), পূরবি (ময়মনসিংহ) এবং অবকাশ (ফুলবাড়ি) এ।

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম, সৈয়দ নাজমুস সাকিব সহ অনেকে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানদীপু ইমামনাবিলাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসুদীপ বিশ্বাস দীপসৈয়দ নাজমুস সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT